কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ-নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি
আতাউর রহমান
সহকারী শিক্ষক, বাংলা
কোভিট-১৯ মহামারির কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে ২০২০ শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা হয়নি। এ কারণে এ বছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্ব্যিনাস করা হয়েছে। এমতাবস্থায় শিক্ষার্থী যেন আরও কিছু শিখনফল অর্জন করে পরবর্তি শ্রেণির জন্য প্রস্তুত হতে পারে সে বিষয়টি বিবেচনায় এনে তাদের পাঠ্যসূচি পূনর্বিন্যাস এবং আ্যাাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুিঁক ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার প্রথাগত বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই আ্যাাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল মূল্যায়ন করা হবে।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা
১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা মোতাবেক, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক অ্যাসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাসব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে।
১। এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।
২। উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে (আত্মীয়-স্বজনের বাড়িতে) কোনোক্রমেই যাওয়া যাবে না।
৩। মূল্যায়ন পরীক্ষা (অ্যাসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে, তা হলো
১| A4 সাইজের কাগজের খাতা, খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
২। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে।
৩। খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
৪। সবগুলো খাতা একই সাইজের হতে হবে।
হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
অন্যজনের থেকে দেখে অ্যাসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
৪। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে কাঙ্ক্ষিত শিখন ফল প্রতিফলিত হয়।
৫। শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। জমাদানের ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহণ করা হবে না।
