স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।
গতকাল রবিবার রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৬৯ রানে চামু চিবাবা, ক্রেইগ আরভিন ও ব্রায়ান চারিকে হারায়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামসের কল্যাণে সে ধাক্কা সামলে বড় সংগ্রহের দিকে যখন এগোচ্ছিল সফরকারীরা, তখনই আঘাত হানেন ইফতিখার আহমেদ। ৪০ রানে ৫ উইকেট নিয়ে তিনি ধ্বসিয়ে দেন জিম্বাবুয়ে মিডল অর্ডার। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৬ রানের। এরপর ইমাম উল হকের ৪৯ আর বাবর আজমের ৭৭-এ ভর করে অনায়াসেই জয় পায় স্বাগতিকরা। নিয়ম রক্ষার তৃতীয় ওয়ানডেতে আগামীকাল মঙ্গলবার আবারও মাঠে নামবে দুই দল।
