নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বাফার সার গোডাউন স্থাপনের দাবিতে রবিবার সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা। নলডাঙ্গা বাজারে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মকু প্রমুখ। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম বলেন, নাটোরে প্রস্তাবিত বাফার সার গোডাউনটি নলডাঙ্গায়ই হবে, নাকি নাটোর সদর বা বড়াইগ্রামে হবে এ বিষয়ে সম্ভাব্যতা জরিপ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কমিটি গঠন করে দিয়েছিল। ঐ কমিটির রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে।
