ঢাকার রাস্তায় প্রতিদিন প্রায় তিন লাখ গাড়ি চলাচল করে। যার একটি বড় অংশ বায়ুদূষণের জন্য দায়ী। এর প্রধান কারণ গাড়ির ফিটনেসহীনতা ও নিম্নমানের জ্বালানি তেলের ব্যবহার। অনেক গাড়ির মালিক বিআরটিএ-র কাগজপত্র সংগ্রহ করতে পারলেও গাড়ির ফিটনেসের প্রতি তেমন নজর দেন না। ফলে ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া বা বায়ুদষূণের কারণে পথচারী, ফুটপাতের দোকানদার, রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ অ্যাজমা, শ্বাসকষ্ট, হূদরোগ, ফুসফুসের নানারকম জটিলতায় ভুগছেন। বায়ুদূষণের এই ভয়াবহতা থেকে সকলকে রক্ষার জন্য যথাযথ ব্যবহার নিতে সংশিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
সামছে তাবরীজ (চান্নু)
ফার্মগেট, ঢাকা
