বগুড়া শহরের শেরপুর রোডের মফিজ পাগলা মোড়ে ‘এমিকাস সেন্টার’-এর ৪র্থ তলায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের স্থানান্তরিত নতুন ভবনে বগুড়া শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ডিএমডি মোহাম্মদ সাইদুজ্জামান। উপস্থিত ছিলেন মানবসম্পদ ও রিকভারি বিভাগের প্রধান, ইভিপি মো. বদরুল হক পাটোয়ারী ও শাখা প্রধান এন এ এম সলিমুল্লাহ
০০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম
