নৈশকোচের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি নামক স্থানে নৈশকোচের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী এ সময় আহত হন। সোমবার রাতে ঠাকুরগাঁও সদরের ছোট খোঁচাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত দানেস (৩৮) ঠাকুরগাঁও সদর ঢোলর হাট এলাকার সুরেন্দ্র নাথ বর্মণের ছেলে ও আহত শুবল রায় (৩৫) আকচা ইউনিয়নের বড়ধাম গ্রামের ধন গোপালের ছেলে। স্থানীয়রা এ সময় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: চরম খাদ্য সংকটে ফিলিস্তিন

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদা রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , 'মোটরসাইকেল আরোহী দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ে আসছিলেন। ছোট খোঁচাবাড়ি নামক স্থানে মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। এ সময় ঢাকা গামী একটি নৈশকোচ এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে'।

ইত্তেফাক/জেডএইচডি