বিমান বাহিনীর অপ্স কনভারশন কোর্সের সনদপত্র বিতরণ

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০০:২৪

বাংলাদেশ বিমান বাহিনীর দ্বিতীয় অপস্ কনভারশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবস্থিত ১০৫ অ্যাডভান্স জেট ট্রেনিং ইউনিটে এটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পরে প্রশিক্ষণোত্তীর্ণ পাইলটদের মধ্যে সনদ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ফাইটার পাইলটদের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলেন, যারা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এছাড়া, তিনি কোর্সের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠুভাবে কোর্স সম্পাদনের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানের ওপর চার জন বৈমানিক কনভারশন কোর্স সম্পন্ন করেন।