বিনোদন ডেস্ক
ভক্তদের ভালোবাসায় অনেক সময় স্তব্ধ হয়ে যান তারকারা। ক্যারিয়ারে এমন ঘটনার অভিজ্ঞতা তারকাদের অনেক সময় হয়। তেমন এক ঘটনা সম্প্রতি শেয়ার করলেন বলিউড তারকা সারা আলী খান।
সমপ্রতি মুম্বাই বিমানবন্দরে মাস্ক পরা অবস্থায় দেখা গেল সারা আলী খানকে। বিমানবন্দর থেকে পার্কিং জোনে আসতেই পাপারািজরা একেবারে ছেঁকে ধরলেন সারাকে। সবাইকে শুভেচ্ছা জানালেন সারা। ঠিক এই সময়ই এক মহিলা মোবাইল ফোনের ক্যামেরা হাতে এগিয়ে এলেন সারার দিক। চিত্কার করে বলে উঠলেন, ‘সারা তুমি খুব কিউট’। পরবর্তীতে এক সাক্ষাত্কারে সারা এই ঘটনা বলতে গিয়ে বলেন, ‘ভক্তদের ভালোবাসার চেয়ে আনন্দের কিছু নেই। সেদিন ওই মহিলা যখন আমার দিকে চিত্কার করে এগিয়ে এলেন আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। একজন ভক্ত কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। এই ধরনের ঘটনা অনুপ্রেরণা জোগায়।’
