গতকাল হকি ফেডারেশনের সভায় সিদ্ধান্ত হয়েছে অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের মাঠে রাখতে প্রেসিডেন্টস কাপ নামে হকি টুর্নামেন্ট করবে জানুয়ারিতে। অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হওয়ার কথা ছিল সেটি জানুয়ারির বদলে জুনে হবে। তাই ছয় দল নিয়ে নতুন টুর্নামেন্ট করতে চায় ফেডারেশন। সার্ভিসেস দলগুলোকে নেওয়া হবে। প্রিমিয়ার লিগের ব্যাপারে ১২ নভেম্বর সভা ডাকা হয়েছে। করোনাকালে এ বছর লিগ হওয়ার সুযোগ কম। নতুন বছরের শুরুতেই লিগ আয়োজন করতে চায় ফেডারেশন।
