স্বরূপকাঠিতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৭

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে সোমবার গাছ চাপায় মোঃ ফারুক হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ বালিহারি এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফারুক অন্য শ্রমিকদের সঙ্গে কাটা গাছ ট্রলারে উঠানোর সময় নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক দক্ষিণ বালিহারি গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে।