নবাবগঞ্জে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৫৭

নবাবগঞ্জে জাকির হত্যায় জড়িতদের অবিলম্বে আটক ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চরশৈল্যা গ্রামবাসী ও নিহতের স্বজনরা। গতকাল শৈল্যা তিন ব্রিজ এলাকায় মানববন্ধন করা হয়। জাকিরের মা ও বাবা ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। জাকিরের মেয়ে শিশু লামিয়া বলেন, ‘আমার বাবা কী দোষ করেছিলেন যে তাকে হত্যা করা হলো। আমি আমার বাবার হত্যাকারীদের শাস্তি চাই।’ গত ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয় বলে অভিযোগ জাকিরের পরিবারের। পরের দিন ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান জাকির।