অবশেষে সিংগাইরের মাদক ব্যবসায়ী নুরু গ্রেফতার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৫৮

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এলাকার মাদক ব্যবসায়ী নুরু। নুরু সিংগাইর উপজেলার ধল্লা লাঙ্গুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রবিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গতকাল আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানার পুলিশ। নুরু বাড়িতে বাংলা মদের কারখানা বসিয়ে সিংগাইর ও সাভার এলাকায় পাঁচ-সাত বছর ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

দলের নাম ভাঙিয়ে মাদক ব্যবসা ছাড়াও তার সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ জিম্মি। তার সহযোগীরাও সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত। থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, গ্রামবাসীর অভিযোগ পাওয়ার পরই পুলিশ মাঠে নামে এবং নুরুকে গ্রেফতার করে। তার সহযোগীদেরও গ্রেফতার করা হবে।