পাবনা প্রতিনিধি
পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চর শিবরামপুর স্লুইস গেট এলাকা থেকে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ রাসেল বিশ্বাস (৩২) নামের এক যুবককে আটক করেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে পুলিশ। আটককৃত রাসেল পাবনা সদর উপজেলার চর শিবরামপুর মহল্লার জামাল বিশ্বাসের ছেলে। পাবনা সদর ফাঁড়ির পুলিশ ইন্সপেক্টর ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে স্লুইস গেট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে। সে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
