নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার দুই ভবন মালিক আদালতে আত্মসমর্পণ করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউর মালিক মো. জসিম উদ্দিন ভুঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম।
