ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রবিবার গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও দুই গ্রাম পুলিশসহ ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। অপরদিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ২৪ বোতল স্ক্যাপ সিরাপ, দুই বোতল মদ ও দুই বোতল ফেনসিডিলসহ একটি মোটর সাইকেল জব্দ করেছে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
