চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
পেকুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যানার টাঙ্গাতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে আহত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোমবার মারা গেছেন। তার নাম জামাল হোসেন(৪৩)।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, উপজেলার পেকুয়া চৌমুহনী স্টেশন এলাকায় রবিবার দুপুরে এয়ার মোহাম্মদের মালিকানাধীন মার্কেটের ছাদে জামাল হোসেনসহ দুই ব্যক্তি উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেমের নির্বাচনী ব্যানার টাঙ্গাতে যান। এ সময় হঠাত্ জামাল বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
