সেরা চারে গেলো দিল্লি

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০১:০০

টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের সেরা চারের প্লে অফ নিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস। গতকাল রাতে ৬ উইকেটে দিল্লি হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

আগে ব্যাট করা ব্যাঙ্গালুরু ৭ উইকেটে ১৫২ রান করে। সর্বোচ্চ ৫০ রান করেন পাড়িক্কাল। নরকিয়া ৩ উইকেট নেন। জবাবে এক ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে দিল্লি। রাহানে ৬০ ও শিখর ধাওয়ান ৫৪ রান করেন। এই জয়ে প্লে অফ নিশ্চিত করা দিল্লি প্রথম কোয়ালিফায়ার খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।