দেশের সব শহরেই পাওয়া যাবে ইশোর পণ্য

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:০৭

চট্টগ্রাম, সিলেট ও খুলনায় লঞ্চের পর অভূতপূর্ব সাড়া পেয়ে বাংলাদেশের ফার্নিচার ব্র্যান্ড ইশো এখন দেশ জুড়ে সব বড় শহরেই আপনাদের কাছে পৌঁছে দেবে পছন্দের ফার্নিচার। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সক্রিয় ইশো এখন টাঙ্গাইল, রাজশাহী, যশোর, ময়মনসিংহসহ দেশ জুড়ে ৪৮টি শহরে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে আধুনিক, মসৃণ ও নান্দনিকতায় পূর্ণ বিভিন্ন রকমের ফার্নিচার ডিজাইন। ১৪টি পৃথক ক্যাটাগরিতে ৬৬০টিরও বেশি পণ্যের মধ্য থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের রেসিডেন্সিয়াল অথবা করপোরেট ফার্নিচার। লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম, স্টাডি ও অফিসসহ সব ধরনের রুম ও রুচির জন্যই প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহ করে দেশ জুড়ে সব ধরনের ক্রেতাদের মধ্যেই প্রশংসা কুড়িয়েছে ইশো। ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল দেশের যে কোনো প্রান্তেই গ্রাহকদের জন্য আমাদের পণ্য কেনার সুযোগ তৈরি করা। —প্রেস বিজ্ঞপ্তি