গ্রামীণ ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:০৮

গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ১১২তম সভায় মো. জামাল উদ্দিনকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি আগে জিএম হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালের ২২ মার্চ তিনি গ্রামীণ ব্যাংকে প্রথম প্রভিশনাল অফিসার হিসেবে যোগদান করেন। এর পর কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে ব্যাংকে ম্যানেজার, এরিয়া ম্যানেজার, জোনাল অডিট অফিসার, জোনাল ম্যানেজার হিসেবে ২৪ বছর মাঠ পর্যায়ে ভিন্ন ভিন্ন প্রশাসনিক স্তরে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি