মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীর ঝামা ঘাট থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, লাশ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কেউ তাকে শনাক্ত করতে পারেনি।
