হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক মাদ্রাসাছাত্রী। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানান, ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় কনের বাড়ি অনন্তপুর গ্রামে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ আর বিয়ে বাড়িতে আসেনি। বিয়ে ভেঙে দিয়ে মেয়ের অভিভাবকদের উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে আসি। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, বাল্যবিবাহর আয়োজন করায় মেয়ের অভিভাবকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বরপক্ষ বিয়ে বাড়িতে না এসে পালিয়ে যাওয়ায় তাদের সাজা দেওয়া সম্ভব হয়নি।
