দুই ভুয়া চিকিত্সকের জেল-জরিমানা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৩

নাটোর প্রতিনিধি

নাটোরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই জন ভুয়া চিকিত্সককে জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান চালানো হয়। ঐ ক্লিনিকের দুই জন ভুয়া চিকিত্সক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিত্সক দাবি করে দীর্ঘদিন থেকে চিকিত্সা প্রদান করছিলেন।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিত্সক মিজানুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অন্য চিকিত্সক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।