খসে পড়ছে সাব-রেজিস্ট্রি অফিসের পলেস্তারা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সাভার সাব-রেজিস্ট্রি অফিস এখন জরাজীর্ণ অবস্থায়। ঝুঁকি নিয়ে সেখানে চলছে দৈনন্দিন কার্যক্রম। একতলা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে প্রায়ই। এর ওপরে নকলনবীশকারকদের বসার জন্য টিনশেড ঘর করা হয়েছে। স্যাঁতসেঁতে ভবনে স্থান সংকুলান না হওয়ায় অফিসের মূল্যবান দলিলপত্র জানালার পাশে রাখা হচ্ছে অরক্ষিতভাবে। দলিল লেখক ও সংশ্লিষ্টরা নতুন ভবনের দাবিতে আইন মন্ত্রণালয় ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক অফিসে আবেদন করেছেন। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এতে ডিও দিয়েছেন। সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল হোসাইন বলেছেন, যদি রেজিস্ট্রেশন কমপ্লেক্স করা যায় তাহলে রাজস্ব যেমন বাড়বে, কমবে দুর্ভোগ।