বিএনপির তিন জেলা কমিটি বিলুপ্ত

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০০:২৯

তিন জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটিগুলোর অনুমোদন দেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলাগুলো হলো—পটুয়াখালী, ঝালকাঠি ও জয়পুরহাট।

পটুয়াখালী জেলা শাখার মেয়াদোত্তীর্ণ বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে মো. আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জয়পুরহাট জেলা শাখায় মো. শামছুল হককে আহ্বায়ক এবং মো. গোলজার হোসেন, মো. মাসুদ রানা প্রধান ও মো. আবদুল ওয়াহাবকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঝালকাঠি জেলা শাখায় অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. শাহাদত্ হোসেনকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।