বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রপোচার হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত সোমবার ডিয়েগো ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক শুনিয়েছিলেন জানান, শেষ পর্যন্ত ম্যারাডোনার অস্ত্রপোচার সফলভাবে শেষ হয়েছে।
ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লুকে আরো জানিয়েছেন, ডিয়েগোকে (রক্ত জমাট বাঁধা অঞ্চল) সফলভাবে অস্ত্রোপচার করে বের করা গিয়েছে। ঘণ্টাখানেক কিছুটা বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার।
সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ম্যারাডোনা। এমনিতে অস্ত্রোপচারটি খুব জটিল না হলেও তার একাধিক শারীরিক সমস্যার জেরেই চিন্তায় ছিলেন চিকিৎসকরা।
ইত্তেফাক/এআর
