‘স্মৃতির আল্পনা আঁকি’

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৯:২০

 

এটিএন মেগা ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। ধারাবাহিকটি রবি থেকে বৃহসপতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরুপ দিয়েছন মাহসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, কোহিনুর আলম, তাজিন আহমেদ, মারুফ রহমান প্রমুখ।