৫ দল নিয়ে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও সেটি এক সপ্তাহ পিছিয়ে তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই টুর্নামেন্টে খেলতে হলে বাধ্যতামূলক করা হয়েছে ফিটনেস টেস্ট। বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিটনেস টেস্টের জন্য বিসিবি ১১৩ জনের নাম ঘোষণা করেছে।
ফিটনেস টেস্টের আওতায় নেই জাতীয় দল,অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল এবং হাই পারফরমেন্স স্কোয়াড। ফিটনেস টেস্টের জন্য মানদণ্ড পেতে হবে ১১ পয়েন্ট। আগামী ৯ এবং ১০ নভেম্বর এই দুইদিন হবে পরীক্ষা। প্রত্যেকে পাবেন ৩০ মিনিট করে সময়।
আগামী ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে ফিটনেস টেস্ট দিতে হবে ২০ জনের যে গ্রুপকে। সকাল সাড়ে ৯টার মধ্যে ইনডোর সেন্টারে বিসিবির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচদের কাছে এসে রিপোর্ট করতে হবে।
দেখে নেয়া যাক কারা আছেন ১১৩ জনের তালিকায়-
৯ নভেম্বর (সকাল ১০টা থেকে ১১টা): সাকিব আল হাসান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, জাকের আলি অনিক, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দীক, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী।
৯ নভেম্বর (সকাল ১১টা থেকে দুপুর ১২টা): শুভাশিষ রায়, মোহাম্মদ নুরুজ্জামান, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল, ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি ও জাকির হাসান।
৯ নভেম্বর (দুপুর ১২টা থেকে দুপুর ১টা): সৈকত আলি, দেলওয়ার হোসেন, তানভীর হায়দার, মেহেদি মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক রুবেল, মিজানুর রহমান, সালাউদ্দিন শাকিল, নাঈম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন সৈকত, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদ্দৌস জাভেদ, পিনাক ঘোষ, আল-আমিন জুনিয়র, ফারদিন হোসেন অমি, রবিউল ইসলাম রবি ও সুজন হাওলাদার।
৯ নভেম্বর (সকাল ১টা থেকে দুপুর ২টা): অমিত মজুমদার, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নাহিদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, আলাউদ্দিন বাবু, আব্দুল হামিম, শরিফুল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইরফান হোসেন, জয় রাজ শেখ, নাহিদুল ইসলাম, মেহরাব হোসেন জসি।
১০ নভেম্বর (সকাল ৯টা থেকে সকাল ১০টা): আজমির আহমেদ, সাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হাদ উদ্দিন, শাবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হাসান সেন্টু, মাসুম খান টুটুল, মোহাম্মদ জসিমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত রিদয় ও ইমরান আলি।
১০ নভেম্বর (সকাল ১১টা থেকে দুপুর ১২টা): আহমেদ সাদিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানুজ্জামান, ইমতিয়াজ হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদ হক রিপন, আসিফ হাসান, মোহাম্মদ আজিম ও মোহাম্মদ আসাদুল্লাহ হিল গালিব।
ইত্তেফাক/এসআই
