নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫২

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শাহীন আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরলক্ষ্মীকুল গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহীন আলী ঠাকুরলক্ষ্মীকুল গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার সকালে নলডাঙ্গা থানা পুলিশ শাহীন আলীকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।