সরিষাবাড়ীতে সাত ওষুধের দোকানকে জরিমানা

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫২

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সরিষাবাড়ীতে সাত ওষুধের দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোড ও শিমলাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, দোকানে ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার অপরাধে সাত ফার্মেসির মালিকদের ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।