মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
মহম্মদপুর উপজেলা সদরে যাত্রীবাহী গ্রামীণ বাংলা ও মোটরসাইকেলের সংঘর্ষে পথচারী আলতাফ সিকদার মারা গেছেন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মহম্মদপুর-মাগুরা সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও শ্যালো ইঞ্জিনচালিত গ্রামীণ বাংলার মোট ছয় জন আহত হয়েছেন। এদের এক জনের অবস্থা আশঙ্কাজনক।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. কাজী আবু আহসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
