ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫৫

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া আমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের আসাদুল ও সাদেক আলী। তারা দুই ভাই সবজি কেনার নাম করে ঝিনাইগাতী সদর ইউনিয়নের আহাম্মদ নগর গ্রামের সুরুজ আলীর ইজিবাইক ভাড়া করে। পরে চালককে পাউরুটি কলা খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে কেটে পড়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে পুলিশে দেয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফায়েজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।