গরুসহ ট্রাক ছিনতাইকারী পাঁচ জন আটক

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫৫

নাটোর প্রতিনিধি

গরুসহ ট্রাক ছিনতাই করে নেওয়া পাঁচ ডাকাতকে মঙ্গলবার রাত ৮টায় আটক করা হয়েছে। পুলিশ জানায়, ১৮ জুলাই বনপাড়া-নাটোর-হাটিকুমরুল মহাসড়কের একটি তেল পাম্পের পাশ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আরো জানান, ছয় বার ট্রাকটির নম্বর প্লেট পরিবর্তন করা হয়। পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেফতার করে। তবে গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।