মিঠাপুকুরে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ২

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫৬

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুরে ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ (নিউরিফাইন) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মিলনপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯৬০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।