শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের তিন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:১৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের তিনটি নতুন ভবনের উন্নয়নমূলক কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তির স্থাপন উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদ হোসেন, মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ঐ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের চিকিত্সা কার্যক্রম সহায়তায় একটি লিকুইড অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন।