কালিয়াকৈরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:১৯

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে গাঁজাসহ শাহিদা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল বুধবার বিকালে উপজেলার গোসাত্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিদা ঐ এলাকার হাতেম আলীর মেয়ে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৭০০ গ্রাম গাঁজাসহ ঐ নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রেফতারকৃত শাহিদার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।