প্রতিনিধি পরিষদে ২৫ বছরের যুবক সদস্য নির্বাচিত

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:০৫

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আধুনিক ইতিহাসে সবচেয়ে কম বয়সী একজন সদস্য নির্বাচিত হয়েছেন। তার নাম ম্যাডিসন কাওয়াথর্ন যার বয়স ২৫ বছর। পরিষদের ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সী সদস্য। ম্যাডিসন নর্থ ক্যারোলিনার রাজনীতিতে নতুন ও রক্ষণশীল। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত একজন প্রার্থী। এর আগে ২০১৮ সালে নিউ ইয়র্কে ডেমোক্র্যাটের আলেক্সান্দ্রিয়া ওকাসিও সবচেয়ে কম বয়সে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন তার বয়স ছিল ২৯ বছর দুই মাস ২২ দিন। তবে প্রতিনিধি পরিষদে সবচেয়ে কম বয়সী সদস্য নির্বাচিত হয়েছিলেন ২২ বছরের উইলিয়াম চার্লস কোলে ক্লেইবর্নে। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ বছর হতে হবে। তারপরও তিনি সেই আসনে বসেছিলেন। —সিএনএন