ডেমরায় লাইট তৈরি কারখানার গোডাউনে আগুন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৯:২২

রাজধানীর ডেমরায় একটি লাইট তৈরি কারখানার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। 

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৬তলায় আগুন লাগে। পরে আগুন আরো কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

 

আরো পড়ুন : আমাদের শিক্ষার্থীদের অল্প সুযোগ দিলেই মেধার বিকাশ ঘটাতে পারে : স্পিকার

 

তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও  ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 


 

ইত্তেফাক/ইউবি