এই সময়ের ছড়া

পকেট হয়ে গেল...

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:১৫

ধরো মারো যাই করো, আমি হই

ছোটভাই নিয়াজের

দাম আমি বাড়াবই

আলু আর পিঁয়াজের।

 

মারো ধরো যাই করো

ভয় নেই আমাদের

আড়তের সব মাল

হাশেমের ছোটভাই

বড় নেতা সামাদের।

 

দাম কেন বাড়ে এত

তেল-নুন-মরিচের

তাই নিয়ে মাথাব্যথা

ছোটভাই ফরিদের।

 

আলু আর পিঁয়াজের দাম জানে

বাহিরের বিশ্ব,

বুঝি নাই কোন ফাঁকে

পকেটটা হয়ে গেল নিঃস্ব।