চিনিকল শ্রমিকদের প্রাপ্য গ্র্যাচুইটির দাবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৫

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য গ্র্যাচুইটির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চিনিকলের প্রধান ফটকের সামনে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন মো. আলী আকবর শেখ, মো. জহুরুল হক, ছিদ্দিক আলী খান, মো. ফিরোজ মিয়া প্রমুখ। মানববন্ধন-পরবর্তী বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক ও ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩০০ শ্রমিক-কর্মচারীর প্রাপ্য গ্র্যাচুইটিসহ সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা পাওনা আছে ফরিদপুর চিনিকলের কাছে।