নালিতাবাড়ীতে যৌতুক মামলায় দুই বছরের দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামি বুধবার বিকালে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তিনি উপজেলার বাঁশকান্দা বাজার গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাজমুল হাসান। ২০১৭ সালে নাজমুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মামলাটি করেন। পরে আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হাসান স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
