আদ্-দ্বীন হাসপাতালে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৪৯

আদ-দ্বীন হাসপাতালে শুরু হয়েছে বিনা মূল্যে মাসব্যাপী চোখের ছানি অপারেশন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে জুরাইনে অবস্থিত আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে গতকাল এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ডিজিএম তারিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠান সঞ্চালন করেন হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর। শুক্রবার ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিত্সক দ্বারা চোখ পরীক্ষা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ভর্তি, পরীক্ষানিরীক্ষা, অপারেশন সংক্রান্ত ওষুধপত্র ও থাকা খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।