যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তি গত মঙ্গলবারের নির্বাচনে জয়ী হয়েছেন। নর্থ ডাকোটার প্রতিনিধি পরিষদে ডেভিড আনধাল জয়ী হয়েছেন। ৫৫ বছর বয়সী ডেভিড আনধাল রাজ্যে এইট ডিস্ট্রিক্টের নির্বাচনে জয় পেয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর তিনি মারা যান। রিপাবলিকান প্রার্থী ডেভিড পাঁচ হাজার ৯০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনও প্রথম দিকে তার জয়ের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিল। পরে জানায়, তার শূণ্য আসনে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। -ওয়াশিংটন পোস্ট
