স্পোর্টস রিপোর্টার
নেপাল এবং বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ ১৩ ও ১৭ নভেম্বর, এরপরই বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ভারতে যাবেন কলকাতা মোহামেডানে খেলার ব্যাপারে। ২০ নভেম্বর তার যাওয়ার প্রাথমিক আলোচনা রয়েছে। ভারতে খেলে ঢাকায় সাইফ স্পোর্টিং ক্লাবে লিগের ফিরতি পর্ব খেলবেন তিনি।
সাইফ স্পোর্টিং ক্লাব অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছে। ১৫ নভেম্বর অনুশীলন শুরু করবে। আর আজ থেকে আবাসিক ক্যাম্পে ডাকা হয়েছে খেলোয়াড়দের। করোনা ভাইরাসের কারণে প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা মেনে আবাসিক ক্যাম্প চালু করবে ক্লাব। খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও অন্যান্য বলবয়, বাবুর্চিসহ অন্যান্য কর্মচারীরা আবাসিক ক্যাম্পে ঢুকবে। কোভিড-১৯ পরীক্ষা করে কোয়ারেন্টাইনে রাখা হবে।
