এলিভেটরে আটকা!

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:০৪

সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। মাঠে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কায় ভুগছে দলটা, মাঠের বাইরেও পড়েছে বিপাকে। রাজেন বলস্পোর্ট লিপজিগের মাঠে খেলার আগে হোটেল থেকে তখন বেরোচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা। এলিভেটরে নিচে নামার সময়েই যত বিপত্তি। আনহেল ডি মারিয়া, মারকিনিয়োস, মইস কিন ও প্রেসনেল কিমপেম্বেকে নিয়ে নামতে থাকা লিফট আটকে যায় মাঝপথে। এর প্রায় শহরের ফায়ারসার্ভিসের চেষ্টায় ৫০ মিনিট পর মুক্তি মেলে ডি মারিয়াদের। তাদের পিএসজি সতীর্থ লেইভিন কুরজাওয়া ক্ষুব্ধ হয়ে ইন্সটাগ্রামে একটা ভিডিও প্রকাশ করেছিলেন। যদিও ক্লাবের হস্তক্ষেপে তা পরে সরিয়ে নিতে হয় ফরাসি ডিফেন্ডারকে।