বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আর বাজারে দামও ভালো থাকায় খুশিতে আছেন উপজেলার কৃষকরা। উপজেলার চাংলা গ্রামের কৃষক আয়েন উদ্দীন, সামাদ, কোমারপুর গ্রামের আবুল কালামসহ অনেকে বলেন, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। কোলা ইউপির পুখুরিয়া গ্রামের আবদুস সালাম বলেন, নতুন ধান ৯৪০ টাকা মণ দরে বিক্রি করেছি। এতে খরচের টাকা উঠে কিছু লাভ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, উপজেলায় এবার ১৪ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে এবং ফলনও ভালো।
