ছিটকে গেল ব্যাঙ্গালুরু অপেক্ষায় দিল্লি ও হায়দরাবাদ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০০:২২

আইপিএলে গতকাল ছিল টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই পরাজয়ের ফলে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল ব্যাঙ্গালুরু। অন্য দিকে ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির বিপক্ষে খেলবে হায়দরাবাদ। আগামীকাল তাদের এই ম্যাচ।

ব্যাঙ্গালুরু আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩১ রান করে। এ বি ডি ভিলিয়ার্স সর্বোচ্চ ৫৬ রান করেন। জেসন হোল্ডার ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে কেন উইলিয়ামসনের ৫০ রানে জয়ের পথে থাকে হায়দরাবাদ। আর হোল্ডার ২৪ রান করে জয় নিশ্চিত করেন।