বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করে টয়লেট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। যার মোট ওজন সাত কেজি আটশ’ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
