সুধীর বরণ মাঝি, শিক্ষক,
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
১। জাহিদ ও কামাল দুই বন্ধু। তারা দীর্ঘদিন বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরেছে। জাহিদ দেশে ফিরে তার পছন্দের খাবার ভাত-মাছ, সবজি খেতে চাইল। অপরদিকে কামাল বিদেশি খাবারে অভ্যস্ত হয়ে জুস ও বার্গার খেতে চাইল। পোশাকের ক্ষেত্রেও তাদের মধ্যে একই ধরনের পার্থক্য দেখা গেল।
ঘ) কামাল দেশীয় সমাজের সাথে নিজেকে কেন খাপ খাইয়ে চলতে পারছে না ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
ঘ) উত্তর: কামাল দেশীয় সমাজের সাথে খাপ খাইয়ে চলতে না পারার কারণ হলো সাংস্কৃতিক পরিবর্তন। পরিবর্তন সংস্কৃতির ধর্ম। এ কারণে সাংস্কৃতিক আদর্শ বজায় থাকা তথা দেশীয় সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো অসম্ভব হয়ে পড়ে। যেমনটি উদ্দীপকের কামালের ক্ষেত্রে ঘটেছে। বর্তমানে বাংলাদেশের সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশের মানুষের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। যেমন- পোশাক , খাদ্যাভ্যাস , শিক্ষা , চিকিত্সা , সংগীত , দৃষ্টিভঙ্গি , আচরণ , ফ্যাশন ইত্যাদি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে পরিবর্তন হয়েছে। এছাড়া বিশ্বায়নের যুগ মানেই বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য প্রভৃতির ক্ষেত্রে সাহায্য সহযোগিতার যুগ। ফলে এক দেশের মানুষ উন্নত শিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। সেখানে যাওয়ার পর সে ওই দেশের সংস্কৃতি আত্তীকরণের চেষ্টা করছে। ফলে দেশীয় সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। সেই সাথে অন্য সংস্কৃতি গ্রহণের ফলে দেশীয় সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত কামাল সাংস্কৃতিক পরিবর্তনের জন্য দেশীয় সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারছে না।
