মাদারীপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে আহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১২:১৮

মাদারীপুরের কালকিনি উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয় আহত করেছে রুপম আকন (৩১) নামে এক যুবক। মঙ্গলবার সকাল ৮টার দিকে কালকিনি পৌরসভার চর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। রুপম কালকিনির সাহেবরামপুর এলাকার সালাম আকনের ছেলে। 

আরো পড়ুন : সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ওই যাত্রী। বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে রুপম আকন তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি