কার্গোর ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৪৩

 

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের তারাবুনিয়া (কাটাখালী) খালের ব্রিজটি বালুভর্তি একটি কার্গোর ধাক্কায় বিধ্বস্ত হয়েছে। গত বুধবার বিকালে এ দুর্ঘটনার পর চার দিন ধরে বিভিন্ন স্থানে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার সময় কার্গোর চালক মো. রুবেল (২৮) আহত হন। এদিকে ঐ কার্গোটিকে পুলিশ আটক করেছে। পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র দাস জানান, ব্রিজটি ভেঙে পড়ায় উপজেলা সদরসহ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা প্রকৌশালী (ভারপ্রাপ্ত) মো. সাদ জগলুল ফারুক বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ব্রিজ ভেঙে পড়ার বিষয়টি জেনেছি।